ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংকের সিকিউরিটি গার্ডের

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২০:১৬

নওগাঁয় ট্রাকের ধাক্কায় শাহাদত হোসেন (৪৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া বাজার সংলগ্ন তেতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

শাহাদত হোসেন মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের খোশালবাড়ি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি জনতা ব্যাংক নওগাঁর শহরের কাজীর মোড় শাখায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ি থেকে শাহাদত হোসেন বাইসাইকেলে নওগাঁ শহরে যাচ্ছিলেন। হাঁপানিয়া বাজার সংলগ্ন তেতুলতলার মোড়ে পৌঁছালে একটি ট্রাক চাপা দিলে শাহাদত হোসেন রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণ করেন।

তিনি আরও জানান, ট্রাকের চালক ধাক্কা দিয়েই দ্রুত পালিয়ে যায়। এ কারণে তাকে আটক করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে শাহাদতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ইত্তেফাক/ইউবি