পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রবিবার থেকে টানা ৭ দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানি কার্যক্রম। আগামী ৯ জুন রবিবার থেকে আবারো যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে, এসময় ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার নিয়ামুল হাসান জানান, শুল্ক স্টেশন খোলা থাকলেও সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মর্মে আমাদেরকে এক পত্রের মাধ্যমে জানিয়েছে। তবে, ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন বলে তিনি আরো জানান।
