ডেন্টাল ভর্তি পরীক্ষা চলছে

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১১:৩৭

২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে বেলা ১১টা পর্যন্ত।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানায়, এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য প্রায় ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেছেন।

১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টার ভর্তি পরীক্ষা হবে। পদার্থবিজ্ঞান ২০, রসায়ন ২৫, জীববিজ্ঞান ৩০, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ বিষয়ে ১০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

ইত্তেফাক/কেকে