সাড়ে ৪ লাখের বেশি মানুষের মধ্যে যুবলীগের ইফতার-ঈদ উপহার সামগ্রী বিতরণ

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ২১:৩৪

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের আহ্বানে সাড়া দিয়ে যুবলীগে নেতা-কর্মীরা প্রথম রমজান থেকে ২০ রমজান পর্যন্ত দেশব্যাপী প্রায় ৪ লাখ ৬৬ হাজার ৫০০ জনের মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। 

এসব উপহার সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, আলু, পেঁয়াজ, ১ লিটার সয়াবিন তেল, লবণ, ২ প্রকারের সেমাই, চিনি ও দুধসহ বিভিন্ন তৈজসপত্র।

গত ৩ এপ্রিল বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে আওয়ামী যুবলীগের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল।

ইফতার সামগ্রী বিরতরণ।

করোনা মহামারিতে লকডাউনের ফলে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। তখন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে যুবলীগের নেতা-কর্মীরা যার যার সামর্থ্য অনুযায়ী অসহায় ও কর্মহীন মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল। করোনা মহামারির এই দীর্ঘ সময়ে প্রায় ৮৬ লাখ অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে যুবলীগ। 

শুধু খাদ্য সহায়তাই নয়, করোনা আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা, সাধারণ মানুষের জন্য টেলিমেডিসিন সেবা, ফ্রি-অক্সিজেন ও ফ্রি-অ্যাম্বুলেন্স সেবা, করোনায় মৃত ব্যক্তির দাফন ও সৎকারে সহায়তা করেছে যুবলীগ। এছাড়া করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুবলীগ। তারই ধারাবাহিকতা এই পবিত্র মাহে রমজানেও ধরে রেখেছে যুবলীগ।

ইত্তেফাক/এএএম