মাদারীপুরের শিবচরে একটি যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল মান্নান ফকির (৬২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শিবচর-পাঁচ্চর সড়কের নলগোড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মান্নান ফকির উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর বেপারী কান্দি মৃত আদম আলী ফকিরের ছেলে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচ্চর থেকে শিবচরগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস শিবচর-পাঁচ্চর সড়কের নলগোড়া এলাকায় আসলে ব্যাটারি চালিত একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের যাত্রী মান্নান ফকির ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বাসের চালককে আটক করেছে। বাসটিও জব্দ করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
