বাংলাদেশ ফেডারেশন অব ডেন্টাল সাইন্সের (বিএফডিএস) উদ্যোগে অনুষ্ঠিত হলো সাইন্টিফিক আলোচনা সভা ও ইফতার মাহফিল। শুক্রবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ধানমন্ডির একটি রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট,ডেন্টাল কলেজের চিকিৎসকরা অংশ নেন।
ইফতারের আগে দেশ ও জাতীর মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়। ইফতার পরবর্তী আলোচনার বিষয় ছিলো "কমন মিসটেকস ইন টুথ স্ট্রাকশন ইন ডেন্টাল প্রাকটিস"।
ডা. মো. আসাফুজ্জোহা রাজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা.হুমায়ুন কবীর বুলবুল,মেজর জেনারেল (অব:) ডা. মহীউদ্দীন চৌধুরী, সংগঠনের আহবায়ক ডা. রাকীবুল হোসেন রুমী, ডা.নিতিশ কৃষ্ণ দাস। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এবিএম আবদুল্লাহ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
