ব্র্যাক ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক শাহীন ইকবাল

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ২৩:১৪

ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. শাহীন ইকবাল। শনিবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে তাকে এই পদোন্নতি দেওয়া হয়। এর আগে তিনি ব্যাংকের হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস হিসেবে কর্মরত ছিলেন। 

মো. শাহীন ইকবাল ২০১৪ সালে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শাহীন ইকবাল ২০০৪ সালে ব্র্যাক ব্যাংকে যোগদান করেন। তবে তার কর্মজীবন শুরু বেক্সিমকোর টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। পরে ১৯৯৯ সালে ডাচ্‌-বাংলা ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে পদার্পণ করেন। 

শাহীন ইকবাল বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, চট্টগ্রাম (বর্তমানে চুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সিএফএ ইনস্টিটিউট থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) চার্টার অর্জন করেন। বর্তমানে তিনি সিএফএ সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

ইত্তেফাক/এএএম