বেরোবিতে ২৬ এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু

আপডেট : ১০ মে ২০২২, ২১:৪৯

শবে কদর, জুমাতুল বিদা, মে দিবস, পবিত্র ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ ও বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল ২০২২) হতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিস ও ক্লাস-পরীক্ষা ছুটি ঘোষণা করা হয়েছে। 

রবিবার (২৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছুটি শেষে আগামী ১৫ মে ২০২২ তারিখ হতে যথারীতি অফিসসমূহ খুলবে এবং ১৭ মে হতে ক্লাস ও পরীক্ষা চলবে। এবছর বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১৫ মে-এর পরিবর্তে ১৬ মে ২০২২ তারিখ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। উল্লেখিত ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে।

গত শনিবার (২৩ এপ্রিল ২০২২) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮৬তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইত্তেফাক/এমএএম