তালায় লরি চাপায় স্কুল ছাত্র নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১০:১২

সাতক্ষীরার তালায় ইটবাহী লরি চাপায় ঈশান শীল (১২) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। 

রবিবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার খেশরা ইউনিয়নের মেশারডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঈশান শীল আশাশুনি উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের পঙ্কজ শীলের ছেলে এবং স্থানীয় মহিষাডাংগা হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য ইন্দ্রজিৎ বৈরাগী জানান, সন্ধ্যার পর আশাশুনি উপজেলার মেশারডাঙ্গা থেকে শালিখা-জেঠুয়া অভিমুখে যাওয়ায় সময় দ্রুতগামী একটি লরির চাপায় ঈশান ঘটনাস্থলেই নিহত হয়।

তালার খেশরা পুলিশ ক্যাম্পের আইসি-২ সুব্রত কুমার দাশ (এএসআই) বলেন, আমরা চালকসহ গাড়িটি আটক করেছি। চালক আমাদের হেফাজতে আছে এবং গাড়িটি ৫নং ওয়ার্ড সদস্য সিদ্দিকুর রহমান জোয়ার্দার ও খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলামের হেফাজতে রয়েছে।

খেশরা ইউপি চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালকসহ ইটবাহী লরিটি আটক রাখা হয়েছে। সার্বিক বিষয়টি পুলিশ দেখছে।

ইত্তেফাক/এমএএম