জিল্লুর রহমান
নাসিরনগরের মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান (৬১) গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। গত বুধবার বাদ জোহর জানাজা শেষে উপজেলা পরিষদ চত্বরে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির। এসময় বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এস এ কে একরামুজ্জামান সুখন, সাবেক সংসদ সদস্য এসএম সাফি মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
আব্দুদ দায়েন খান
পাবনার সুজানগরের তৈলকুন্ডু গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুদ দায়েন খান (৭০) গত বুধবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে তৈলকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় মানিকহাট কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় সরকারের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার সুজিত্ দেবনাথ উপস্থিত ছিলেন।
