অ্যাডপ্লে টেকনোলজির সঙ্গে ট্রুকলারের এক্সক্লুসিভ পার্টনারশিপ

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৯:৪৭

দ্বিতীয় বারের মতো অ্যাডপ্লে টেকনোলজির সঙ্গে ট্রুকলারের এক্সক্লুসিভ পার্টনারশিপ চুক্তি হয়েছে। বাংলাদেশে ট্রুকলারের বিজ্ঞাপনসেবা সম্প্রসারণের লক্ষ্যে এ চুক্তি করা হয়। এর আগে গত বছর অ্যাডপ্লে টেকনোলজির সঙ্গে এ চুক্তি করে প্রতিষ্ঠানটি। 

এ চুক্তি নিয়ে অ্যাডপ্লে টেকনোলজির চিফ বিজনেস অফিসার অয়ন রহমান বলেন, ‘ট্রুকলারের সঙ্গে টানা দ্বিতীয় বছর এক্সক্লুসিভ পার্টনারশিপ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। ২০২১ সালে আমরা একসঙ্গে ব্র্যান্ড আপ্লিফটে অবদান রাখার মধ্য দিয়ে অর্জন করেছি অনেকটা। আর এ প্রতিশ্রুতির জায়গা থেকে সামনের দিনগুলোতেও সাফল্য ধরে রাখার ব্যাপারে আমরা আশাবাদী। 

ট্রুকলার সাম্প্রতিক সময়ে সর্বাধিক জনপ্রিয় কলার আইডি অ্যাপ। অচেনা কলারের পরিচিতি জানতে, খুদেবার্তা পাঠাতে বা কল করতে ট্রুকলারের ডাউনলোড ও ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। সুইডেনের স্টকহোমে অবস্থিত এ কোম্পানি ২০০৯ সালে যাত্রা শুরু করে।

অ্যাডপ্লে টেকনোলজি সিংগাপুর রেজিস্ট্রারড অ্যাডটেক কোম্পানি। ২০১৫ সালে প্রথম বিজ্ঞাপন প্রযুক্তিসেবা প্রদানকারী কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা শুরু করে। 

 

 

ইত্তেফাক/এএএম