মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গত রবিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানী মালে’র মাগিরি হোটেলের ফারু রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান।
উক্ত ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের পররাষ্ট্র সচিব আব্দুল গোপুর মোহাম্মদ,পররাষ্ট্র জয়েন্ট সেক্রেটারি আহমেদ সালিম,পররাষ্ট্র জয়েন্ট সেক্রেটারি ফাতিমা গহিনা,পররাষ্ট্র সেক্রেটারি মাল্টিলেটারাল হালা হামিদ, দেশটিতে অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতিনিধিসহ মালদ্বীপের বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ, সিআইপি মোহাম্মদ সোহেল রানাসহ প্রবাসী শিক্ষক, চিকিৎসক ও ব্যবসায়ী। ইফতার মাহফিলে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য দোয়া করা হয়। এছাড়া মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
