তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার অনুষ্ঠিত

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২২:৩৬

রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজে তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল‍্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) রাজধানী ঢাকার তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের আয়োজন করে তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস‍্য প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক। বক্তব্যে তিনি বলেন, ছাত্রদের সবার আগে পড়াশোনা করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। অনুষ্ঠান শেষে তিতুমীর কলেজ প্রাঙ্গণে কয়েকটি বৃক্ষ রোপণ করেন।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন-ঢাকা মহানগর  উত্তর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  আজিজুল হক রানা, ঢাকা মহানগর উওর আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব  এম. এ কাদের, সরকারি তিতুমীর কলেজের শিক্ষকসহ অন্যান্য নেতা-কর্মীরা।

ইত্তেফাক/এএএম