আখতার আহমদ খান
আজ ৩০ নভেম্বর বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার আখতার আহমেদ খানের ৯ম মৃত্যুবার্ষিকী। তিনি বাংলাদেশ অবজারভার, ইন্ডিপেন্ডেন্ট, নিউ এজে কর্মরত ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে নওয়াবগঞ্জ থানার বারবা গ্রামে বাড়িতে মিলাদ মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হবে।
হাবিব উল্লাহ
বিশিষ্ট শিল্পপতি হাবিব উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ম্যাকডোনাল্ড গ্রুপ অব কোম্পানিজ, মাল্টিমোড গ্রুপ, ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান এবং সিটি হাসপাতালের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
মোঃ আবুল হাসেম
ময়মনসিংহ জেলার কেউয়াটখালী রেলওয়ে হাইস্কুল ও আখাউড়া রেলওয়ে হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী আগামী ১লা ডিসেম্বর। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ মাগরিব রাজধানীর ধানমন্ডিতে তার বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আনোয়ারা খাতুন
আনোয়ারা খাতুনের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি তদানীন্তন বেঙ্গল লেজিস-লেটিভ অ্যাসেম্বলির সদস্য ছিলেন। মুসলিম নারীশিক্ষা প্রসারের প্রচারাভিযানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। রাষ্ট্রভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। আনোয়ারা খাতুন জাতিসংঘ ছাড়াও একাধিক আন্তর্জাতিক ফোরাম এবং অধিবেশনে তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন।
আজহারুল ইসলাম
বিশিষ্ট চলচ্চিত্রকার ও নাট্যকার আজহারুল ইসলামের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার ঝিটকার কালোই গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ষড়যন্ত্র ও রিকশাওয়ালা নামে দুটি চলচ্চিত্র পরিচালনা করেন। তার লেখা নাটকের মধ্যে রয়েছে- প্রকৃতি জীবন দাও, ইন্দ্রোজাল, বিষ ইত্যাদি। তিনি দৈনিক সারাবাংলার বার্তা সম্পাদক সুমন ইসলামের বাবা।
