করোনা শনাক্ত কমেছে

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ১৬:৪৪

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ।

এর আগে গতকাল সোমবার (২৫ এপ্রিল) সারাদেশে ২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে এই সময়ে করোনায় কেউ মারা যাননি।

করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: আব্দুল গনি

দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জনে দাঁড়িয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ১২৭ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

ইত্তেফাক/এএএম