শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২১:৩২

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর শাহিন হলে শান্ত-মারিয়াম ফাউন্ডেশনে আয়োজনে মাহফিল অনুষ্ঠিত হয়।  

শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ইমামুল কবীর শান্তসহ পরিবারের অন্যান্য সদস্য, আত্মীয়-পরিজনদের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লি. সহ সব প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা হয়। 

অনুষ্ঠানে লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) এম হারুন-উর-রশীদ, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবির, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রা. লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শেখ তানভীর আহমেদ রনি ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর শামসুন নাহারসহ সব অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা এবং সমাজের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএএম