তুরস্ক ভ্রমণের প্রিমিয়ার শো হয়ে গেলো ঢাকায়

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ২০:৩১

অনুষ্ঠিত হয়ে গেলো ‘ঘুর ঘুর ঘূর্ণি উইথ শেহ্ওয়ার অ্যান্ড মারিয়া’ পাওয়ারড বাই গোযায়ান, ট্র্যাভেল শোয়ের প্রিমিয়ার অনুষ্ঠান। চরকির ঈদ আয়োজনে এই প্রথম কোনো ট্র্যাভেল শো দেখছে চরকির দর্শক।

তুরস্কের বিভিন্ন জায়গা সম্পর্কে অনেক জানা-অজানা গল্প নিয়ে তৈরি এই ট্র্যাভেল সিরিজ। যেখানে হোস্ট হিসেবে রয়েছেন জনপ্রিয় ভ্লগার জুটি শেহ্ওয়ার ও মারিয়া।

গেলো ২৭ এপ্রিল রাতে রাজধানীর ১৩৮ ইস্ট রেস্টুরেন্ট বসেছিল প্রিমিয়ার শো-এর আসর। যেখানে মূলত ইনফ্লুয়েন্সর, ভিডিও কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবারসহ অনেকই উপস্থিত ছিলেন।

ছবি: সংগৃহীত

শেহ্ওয়ার একটি ভিডিও বার্তাতে বলেন, ‘আমার খুব আনন্দ হচ্ছে যে আপনারা সবাই এখানে এক হয়েছেন আমাদের এই ট্র্যাভেল শো দেখার জন্য। আজকে এই অনুষ্ঠানে থাকতে পারলে আরও ভালো লাগত আমাদের। চরকি, গোযায়ান, মারভেলসহ সকল সহযোগী প্রতিষ্ঠানের উপর আমরা কৃতজ্ঞ। আমরা অনেক প্রিভিলেজ ফিল করছি। চরকি এমন আরও কনটেন্ট তৈরি করুক। সকলের জন্য শুভ কামনা।’

নীল হুরে জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্যরাখেন গোযায়ান-এর পাবলিক রিলেশনস ম্যানেজার ফারজানা বুশরা। তিনি বলেন, ‘অ্যাডভেঞ্চারের জন্য, রিলেক্সেজেসন, নতুন ফুড-এর জন্য মানুষ এখন প্রচুর ট্র্যাভেল করে। কোভিডের আগে ও পরে ট্র্যাভেল নিয়ে বেশ মানুষকে বেশ অসুবিধায় পড়তে হয়েছে। সবার অ্যাডভেঞ্চারের যে ড্রিম আছে সেটা যেন পূরণ হয় এটাই গোযায়ানের লক্ষ। আর বাংলাদশের একটি ওটিটি থেকে এই প্রথম কোনো ট্র্যাভেল শো লঞ্চ করা হয়েছে যেটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। গোযায়ান-এর একটা পার্ট হতে পেরে খুব গর্ববোধ করছে।’

ছবি: সংগৃহীত

চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকিতে এই প্রথম ট্র্যাভেল সিরিজ আসলো। এটার জন্য আমার ব্যক্তিগত একটা অনুভূতি রয়েছে। ট্র্যাভেলিং আমার মনে খুব কাছের বিষয়। আমি সব সময় ট্র্যাভেলার হতে চাইছিলাম। এখন চরকির মধ্যে ঘূর্ণির মতো ঘুরছি। এই শোয়ের কোলাবরেশনটা খুব চমৎকার হয়েছে। এরকম কনটেন্ট চরকিতে আরও আসবে। চরকির সাথে থাকুন, চরকি দেখতে থাকুন।’

ইত্তেফাক/বিএএফ