স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে,
কে বাঁচিতে চায়?
দাসত্বশৃঙ্খল বল কে পরিবে পায় হে,
কে পরিবে পায়।
স্বাধীনতা- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
আনলে পুড়িয়া গেল।
অমিয়া-সাগরে সিনান করিতে
সকলি গরল ভেল।
সুখের লাগিয়া- জ্ঞানদাস
সময় গেলে সাধন হবে না।
দিন থাকতে দিনের সাধন কেন করলে না।
জান না মন খালে বিলে
মীন থাকে না জল শুকালে
সময় গেলে সাধন হবে না- লালন শাহ
