শতাধিক দুস্থ অসহায়দের সঙ্গে ইফতার করলেন রাজধানীর শাহবাগের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর পরীবাগে কাউন্সিলরের নিজ কার্যালয়ের সামনে দুস্থ অসহায়দের সঙ্গে ইফতার করেন তিনি।
ইফতারের আগ মুহূর্তে সবার হাতে খাবার তুলে দেন কাউন্সিলর। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।একই সঙ্গে নগরবাসীর সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়।
এরপর দুস্থ অসহায়দের সঙ্গে মেঝেতে কার্পেটে বসেই ইফতার করেন কাউন্সিলর।
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ বলেন, ‘অসহায় দুঃস্থদের সঙ্গে ইফতার করতে পেরে ভালো লাগছে। আমার ক্ষুদ্র প্রচেষ্টায় যতটুকু সম্ভব ইফতারের আয়োজন করেছি।’
