সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
শনিবার (৩০ এপ্রিল) বদরুল ইসলাম শোয়েব এক বিবৃতিতে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক বার্তায় তিনি বলেন, এ এম এ মুহিত দীর্ঘ কর্মজীবনের নানান সময়ে সরকারি কর্মকর্তা, কূটনীতিক, অর্থনীতিবিদ, লেখক বা গবেষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি বহুমাত্রিক প্রতিভার একজন আলোকিত মেধাবী অভিভাবক, নীতিবান দেশপ্রেমিক ও আদর্শবান রাজনীতিবিদকে হারাল। জাতির কল্যাণে হাসিমাখা এই ভাষা-সৈনিকের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।

আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে জাবি উপাচার্যের শোক