গ্যাস লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৩ মে রাজধানীর গাবতলী সেতুর ওপারে গ্যাস থাকবে বন্ধ। রবিবার তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- সঞ্চালন ও বিতরণ গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এর সঙ্গে গাবতলি, মাজার রোড, কল্যাণপুর শ্যামলী, মিরপুর মোহাম্মদ ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
এদিকে আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সে ক্ষেত্রে ৩ মে ঈদ উদযাপিত হবে। সে ক্ষেত্রে ঈদের দিন গ্যাস বন্ধ থাকলে ভোগান্তিতে পড়বেন আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ ধামরাই এলাকার বাসিন্দারা।
