চলছে চেলসির দুর্দশা, হারলো এভার্টনের কাছে

আপডেট : ০১ মে ২০২২, ২৩:০৯

ইংলিশ ক্লাব চেলসির দুর্দশা যেন কাটছে না। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকে যেন নিজেদের খুঁজে বেড়াচ্ছে তারা। এবার এভার্টনের মাঠে খেলতে গিয়ে ১-০ গোলে হেরে এলো ব্লুজরা।

ইংলিশ প্রইমিয়ার লীগে (ইপিএল) আর্সেনালের কাছে ৪-২ গোলে হারের পর ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয়ই যা স্বস্তি ছিল চেলসির। এরপর ম্যানইউর সঙ্গে ১-১ গোলে ড্র এবং সর্বশেষ আজ তারা হারলো ইপিএলে পয়েন্ট তালিকায় ১৮ নম্বরে থাকা এভার্টনের কাছে।

এই পরাজয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকায় তৃতীয় স্থান থেকে সরতে হয়নি চেলসিকে। ৩৪ ম্যাচ শেষে চেলসির পয়েন্ট এখন ৬৬। চতুর্থ স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট সমান ম্যাচে ৬১। ৩৪ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানসিটি এবং ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল।

এই জয়ে লাভ হয়েছে সবচেয়ে বেশি ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল এভার্টনের। অবনমন অঞ্চলে থাকা দলটির ৩৩ ম্যাচে পয়েন্ট ৩২। ১৯তম দলের সঙ্গে তাদের ব্যবধান দাঁড়িয়েছে ১০ পয়েন্টের।

ইত্তেফাক/টিআর