জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী অংকন বিশ্বাস একইসঙ্গে ব্রেইন স্ট্রোক এবং হার্ট ফেইল করে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন। এর আগে অক্সিজেন ঠিক মতো নিতে না পারায় তার শরীরের বিভিন্ন অর্গান নিস্তেজ হওয়া শুরু করেছিলো।
জানা যায়, গত ২৪ এপ্রিল থেকে ১ সপ্তাহ ধরে তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের আইসিইউতে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়। পরে রবিবার (১ মে) তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানেও তিনি লাইফ সাপোর্টে রয়েছেন।
অংকনের সহপাঠীরা জানিয়েছেন, এতদিনে আইসিইউতে রাখাসহ চিকিৎসার জন্য তার পরিবারের ১০ লক্ষ টাকা খরচ হয়েছে। প্রতিদিন আইসিইউতে মোটা অংকের টাকা খরচ হচ্ছে যা অংকনের পরিবারের পক্ষে যোগাড় করা একেবারেই অসম্ভব।
অংকনকে আর্থিক সাহায্য দেওয়ার মাধ্যমে জীবনের এই কঠিন সময়টাকে পার করে তাকে আবার সুস্থ ও সুন্দর জীবনে ফিরিয়ে আনতে আপনারাও তার পাশে দাঁড়াতে পারেন।
সহায়তার অর্থ পাঠাতে-
বিকাশ: আব্দুল মুকিত সানি 01726023194 (অংকনের ব্যাচমেট) ও সুইটি 01705756304।
নগদ: আব্দুল মুকিত সানি: 01726023194। রকেট: আব্দুল মুকিত সানি 017260231942। ব্যাংক: ব্রাক ব্যাংক- হিসাব নাম্বার: 2201104401270001।
