গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয় ভারতের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রকে। মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ভারতীয় গণমাধ্যম উওনের বরাতে জানা যায়, হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে। তবে এখন তিনি আগের তুলনায় অনেক সুস্থ।
ধর্মেন্দ্রর পারিবারের ঘনিষ্ট এক সূত্র জানিয়েছে, তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। শিগগির তাকে ছেড়ে হাসপাতাল থেকে দেওয়া হবে।
তিনি জানান, ধর্মেন্দ্রর পিঠে সমস্যা ছিল। যার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ঠিক আছেন। চিন্তার কোনো কারণ নেই। তাকে ছেড়ে দেওয়া হবে।
প্রবীণ এই অভিনেতা এখনো বলিউড ছাড়েননি। রনবীর সিং ও আলিয়া ভাট অভিনীত রকি অর রানি কি প্রেম কাহানীতে তিনি অভভিনয় করেছেন। একই ছবিতে আছেন জয়া বচ্চন ও শাবানা আজমি। এছাড়া তার দুই ছেলে সানি ও ববি দেওলের সঙ্গে আপনে ২ ছবিতেও অভিনয় করেছেন। দুটি ছবিই এখনো মুক্তির অপেক্ষায়।
