সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিলরেখে দেশের অন্যান্য স্থানের মত শেরপুর জেলার নকলা উপজেলার চরকৈয়া গ্রামে সোমবার (০২ মে) ঈদ উল ফিতর পালিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, এ এলাকায় বরাবরের মতো উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত তিনশতাধিক মুসল্লী আজ সকাল সাড়ে আটটায় এবারও ঈদ-উল-ফিতরের জামাত আদায় করে। এতে পুরুষদের পাশাপাশি কালো কাপড়ের পর্দা টানিয়ে মহিলারাও ঈদের নামাজে অংশগ্রহণ করে।
