বাংলাদেশের কোনো সুযোগই দেখছেন না ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক সোশ্যাল মিডিয়াতে বিশ্বকাপ নিয়ে নিজের আগাম মতামত জানিয়েছিলেন। দাবি করেছিলেন, বাংলাদেশ কেবল একটি ম্যাচে জিতবে। সেটাও আবার বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে।
তবে, ম্যাককালামের এই দাবিকে মিথ্যা প্রমাণ করে প্রথম ম্যাচেই মাশরাফি বিন মুর্তজার দল হারিয়ে দিল শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচ শেষে তাই সেই সাবেক ব্ল্যাক ক্যাপ কিংবদন্তি অভিনন্দন জানালেন বাংলাদেশ দলকে।
এক টুইটে তিনি লিখেছেন, ‘দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশের ক্রিকেট দল। আমার প্রত্যাশা ছিল দক্ষিণ আফ্রিকা জিতবে; কিন্তু বাংলাদেশ দারুণ খেলেছে। আমার ভবিষ্যদ্বাণীকে এভাবে ভুল প্রমাণ করায় ধন্যবাদ জানাই।’
যদিও, বিশ্বকাপের শেষে নাকি গড়পড়তা অবস্থানে থেকেই শেষ করবে বাংলাদেশ। ম্যাককালাম লিখেছেন, ‘মনে হয় শেষ পর্যন্ত গড়পড়তার একটি অবস্থানে থাকবে। আর আমার সব কথা তো সত্যি হবে না।’
