ঈদের সকালে মিষ্টিমুখ 

আপডেট : ০২ মে ২০২২, ১৪:০৮

মিষ্টি খাবার ছাড়া ঈদের সকাল অপূর্ণ থেকে যায়। প্রচলিত সেমাই ছাড়াও ঈদে মিষ্টি জাতীয় খাবারে ভিন্নতা আনতে খুব সহজেই তৈরি করতে পারেন মজার মজার খাবার, যা অতিথিদেরকে তৃপ্তি দিবে। এবারের আয়োজনে এমনই তিনটি মিষ্টি জাতীয় খাবারে রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি 

সেমাইয়ের মিঠা টুকরা

সেমাইয়ের মিঠা টুকরা

প্রয়োজনীয় উপকরণ 

  • সেমাই ১ প্যাকেট (সেদ্ধ করে পানি ঝরিয়ে তেল মেখে রাখতে হবে)
  • তরল দুধ ১ লিটার
  • গুঁড়া দুধ ১/২ কাপ
  • চিনি ১/২ কাপ
  • কনডেক্স মিল্ক ১/২ কাপ
  • মাওয়া ১/২ কাপ
  • তেল ও ঘি দেড় কাপ
  • কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • ময়দা পরিমাণমতো
  • ডিম ২টি
  • কাঠ বাদাম ও পেস্তা বাদাম কুঁচি ১ টেবিল চামচ
  • জাফরান ১ চিমটি
  • কিশমিশ ১ টেবিল চামচ 
  • তবক সাজাবার জন্য

সেমাইয়ের মিঠা টুকরা

প্রস্তুত প্রণালী
সবার আগে একটি পাত্রে সেদ্ধ করা সেমাইয়ের সঙ্গে ডিম, কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে পছন্দমতো আকারে মিঠা টুকরা বানিয়ে গরম তেলে বাদামী করে ভেজে দিতে হবে। এরপর হাঁড়িতে তরল দুধের সঙ্গে গুঁড়া দুধ, চিনি, কনডেন্স মিল্ক, দারুচিনি গুঁড়া একসঙ্গে জ্বাল দিন। ঘন হয়ে আসলে ক্রিম, মাওয়া ও জাফরান দিয়ে নেড়ে ভেজে রাখা মিঠা টুকরা দিয়ে কিছুক্ষণ জ্বাল দিতে হবে। পুনরায় ঘন হয়ে আসলে নরমাল রুম টেম্পারেচারে ৩ ঘণ্টা রেখে দিন, যাতে মিঠা টুকরার ভেতরে দুধের মিশ্রণটা খুব ভালো করে ঢুকে। এবার পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন স্বাদে দারুণ ‘সেমাইয়ের মিঠা টুকরা’।

শীর খুরমা 

শীর খুরমা 

প্রয়োজনীয় উপকরণ 

  • তরল দুধ ১লিটার
  • কনডেন্স মিল্ক ১ কাপ
  • সেমাই ১ কাপ
  • খেজুর ১/২ কাপ
  • পেস্তা, কাজু, কাঠ বাদাম কুঁচি ৩ টেবিল চামচ
  • ঘি ২ টেবিল চামচ
  • তবক সাজাবার জন্য

শীর খুরমা 

প্রস্তুত প্রণালী
পাত্রে ঘি গরম করে বাদাম ও খেজুর হালকা ভেজে তুলে রাখতে হবে। এবার সেমাই ভেজে তুলে রাখুন। এরপর দুধ, কনডেন্স মিল্ক জ্বাল দিয়ে সেমাই দিয়ে নাড়তে হবে। সেমাই সিদ্ধ হলে খেজুর ও বাদাম দিয়ে নেড়ে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ‘শীর খুরমা’। 

ফ্রুটস ফিরনি

ফ্রুটস ফিরনি

প্রয়োজনীয় উপকরণ 

  • তরল দুধ ১ লিটার
  • গুঁড়া দুধ ১ কাপ
  • পোলাও চাল আধা ভাঙ্গা ১/৪ কাপ
  • সাগুদানা (১ ঘন্টা ভিজিয়ে ধুয়ে নিতে হবে) ১/৪ কাপ
  • কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ
  • এলাচ গুঁড়া পরিমাণমতো
  • কনডেন্স মিল্ক ১ কাপ
  • ক্রিম ১ কাপ
  • ফ্রুট ককটেল ১টিন
  • জাফরান ১ চিমটি
  • মাওয়া ১/২ কাপ
  • পেস্তা বাদাম বাটা ১ টেবিল চামচ
  • পেস্তা বাদাম কুঁচি ১ টেবিল চামচ
  • কাঠ বাদাম কুঁচি ১ টেবিল চামচ 
  • স্প্রিনেক্লস ১ টেবিল চামচ

ফ্রুটস ফিরনি

প্রস্তুত প্রণালী
তরল দুধের সাথে গুঁড়া দুধ, কনডেন্স মিল্ক মিশিয়ে জ্বাল দিতে হবে। দুধ ফুটে উঠলে বাদাম বাটা, জাফরান, পোলাও চাল ও সাগু দিয়ে নাড়তে হবে কিছুক্ষণ। এবার চাল সিদ্ধ হলে ক্রিম দিয়ে নাড়তে হবে। তারপর মিশ্রণটাকে অল্প ঠাণ্ডা করে ফ্রুটস মিশিয়ে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘ফ্রুটস ফিরনি’।

 

 

ইত্তেফাক/আরএম