সোমবার (২ মে) সকালের দিকে রাশিয়ার বেলগোরদ অঞ্চলে দুই দফায় বিস্ফোরণ ঘটে। এটি ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল। তবে বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি বা নিরাপত্তা হুমকি ঘটেনি বলে ওই অঞ্চলের শীর্ষ কর্মকর্তা বলেছেন।
গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ জানান, কেউ বা কিছু ইউক্রেনের ভূখণ্ড থেকে উড়ে এসেছে- অঞ্চলের বাসিন্দাদের মধ্যে এই শঙ্কা তিনি দূর করতে চেয়েছেন ।
এই ব্যাপারে তিনি বলেন, ব্যাপার সেটা না, আমাদের সামরিক বিশেষ সামরিক অভিযানের অংশ হিসাবে যুদ্ধের কাজগুলো সম্পাদন করছে।
তবে ইউক্রেন রাশিয়ায় হামলা চালানোর ব্যাপারে সরাসরি স্বীকার করেনি। তবে এই হামলা যে চালায়নি তাও অস্বীকার করেনি। দেশটি জানিয়েছে, তাদের দেশে আগ্রাসন চালানোর ফল এটি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর আজ পর্যন্ত টানা ৬৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
