যুদ্ধে ইউক্রেনের ৩ হাজার বেসামরিক নিহত: জাতিসংঘ 

আপডেট : ০২ মে ২০২২, ১৯:২৭

যুদ্ধ শুরু পর এখন পর্যন্ত ইউক্রেনের ৩ হাজারের বেশি বেসামরিক নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) এই তথ্য জানিয়েছে। সোমবার (২ মে) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

সংস্থাটি জানিয়েছে, ভুক্তভোগী ৩ হাজার ১৫৩ জনের বেশির ভাগই  বিস্ফোরক অস্ত্রের হামলায় নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র হামলা এবং বিমান হামলা। 

ওএইচসিএইচআর-এর পক্ষ থেকে  আরও বলা হয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তবে ইউক্রেনে চালানো এই আগ্রাসনকে বিশেষ অভিযান শুরু থেকে বলে আসছে রাশিয়া। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এরপর আজ পর্যন্ত টানা ৬৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।   

ইত্তেফাক/এসআর