চাঁদরাতে সেইলরে মেহেদি উৎসব

আপডেট : ০২ মে ২০২২, ২১:১১

‘সেইলরের সাথে চাঁদরাত হোক মেহেদিরাঙা হাতে, উৎসবে আনন্দে’ স্লোগান নিয়ে এবার চাঁদরাতে ক্রেতাদের জন্য মেহেদি উৎসবের আয়োজন করেছে ফ্যাশন হাউস সেইলর। সেইলরের মিরপুর-২ শাখায় ঈদ শপিংয়ের সাথে থাকছে হাত রাঙানোর জন্য মেহেদির আয়োজন।

দুই বছর করোনার কারণে ফ্যাশন হাউসগুলোর ঈদ আয়োজন সেভাবে সফল হতে পারেনি ক্রেতার অভাবে। এরপর এবারের ঈদ সামনে রেখে ক্রেতাদের অভাবনীয় আগ্রহ ও ঈদে সেইলরে আশাতীত কেনাকাটা করার কারণে সেইলর তার ক্রেতাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে এমন উৎসবের আয়োজন করেছে। দেশব্যাপী সফল ঈদ আয়োজন উদ্‌যাপনের জন্য চাঁদরাত পর্যন্ত দক্ষ মেহেদিশিল্পীদের দিয়ে সবাইকে ফ্রি মেহেদি লাগিয়ে দেওয়ার চেয়ে সুন্দর পরিকল্পনা আর কী হতে পারে।

চলমান এই আয়োজন ঘিরে সবার মধ্যে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ছোট-বড় সবাই দল বেঁধে সেইলরে আসছেন হাত রাঙাতে এবং এত সময়োপযোগী একটি আয়োজন করার জন্য সেইলরকে ধন্যবাদ দিচ্ছেন। এই উৎসব ১ ও ২ মে রাত ১২টা পর্যন্ত। এখানে যে কেউ এসে বিনা মূল্যে মেহেদি লাগাতে পারবেন।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানের সিওও রেজাউল কবির এবারে সেইলরের ঈদ কালেকশনের অভূতপূর্ব সাফল্যের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, এতে প্রমাণিত হয় যে দেশব্যাপী ক্রেতারা তাঁদের ডিজাইন, পোশাকের গুণগত মানসহ সবকিছুর প্রতি আস্থা জ্ঞাপন করেছেন।

ইত্তেফাক/জেডএইচডি