বিশ্বকাপ ক্রিকেটে লড়ছে বাংলাদেশ। জয় পেয়ে আনন্দে ভাসছে ক্রিকেট ভক্তরা। বিশ্বকাপ ক্রিকেটের পাশাপাশি বাংলাদেশ বিশ্বকাপ ফুটবলের প্রাথমিক বাছাইয়ে খেলছে। আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের প্রাথমিক বাছাই। আগামী ৬ জুন লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে। লাওসের মাটিতে লাওসের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের লড়াই। লাওসের জন্য হোম ম্যাচ। বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। খেলা হবে মাত্র দুটি। দুই দলের জন্য কঠিন পরীক্ষা। এই একটি ম্যাচ উতরে যেতে না পারলে দুই দেশের জন্য ভবিষ্যত্ ফুটবলে দুর্ভাগ্য নেমে আসবে। কারণ সামনে আর খেলা পাবে না। এই একটি ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়ান কাপ এবং ফিফার দুটি বাছাই। ২০২১ এশিয়ান কাপ এবং ২০২২ কাতার বিশ্বকাপ বাছাই। একইসঙ্গে দুটি চলবে। যারা র্যাংকিংয়ে নিচের সারির দল তাদের জন্য এ ধরনের বাছাই। এখানে মালয়েশিয়াসহ ১০টি দেশ লড়াই করছে। বাংলাদেশ এশিয়ার সেরা ৩৪ এর মধ্যে থাকায় রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের এই পর্বে খেলতে হয়নি। এবার সেরা ৩৪ এর মধ্যে না থাকায় এ ধরনের বাছাইয়ে খেলতে হচ্ছে। লাওস পর্ব উতরে যেতে পারলে লাওস পর্বে উতরে গেলে এশিয়ার সেরা ৪০ দেশের মধ্যে ঢুকবে। তাতে গিয়ে
বাংলাদেশ আরো ৪টি দেশের বিপক্ষে খেলার সুযোগ পাবে। যেখানে হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে ৮টি ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। ৪০ দেশ ৫ গ্রুপে খেলবে। সবকিছু নির্ভর করছে লাওস ম্যাচের উপর।
বাংলাদেশ এবং লাওসের মধ্যে ফিফার র্যাংকিংয়ে লাওস এগিয়ে (১৮৪) এবং বাংলাদেশের অবস্থান ১৮৮ নম্বরে। লাওস অনেক আগেই প্রস্তুতি শুরু করেছে। বাংলাদেশের ফুটবলাররা লিগের খেলায় ছিল। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে লাওস দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথম খেলায় ২-১ গোলে জিতেছে দ্বিতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করে। বাংলাদেশ লাওস যাওয়ার আগে থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করেছে। থাই লিগের দুটি ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলে প্রথমটিতে গোল করে এগিয়ে থেকেও ড্র করেছে। দ্বিতীয় ম্যাচে জিতেছে ৩-০ গোলে। লাওসের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাস বেড়েছে জামাল ভুঁইয়াদের। এটা কাজে লাগিয়ে লাওসকে হারাতেই তারা মাঠে নামতে চায়। জামাল ভুঁইয়া একটি কথা বারবার বলে গেছেন যদিও আমি ভুটানের বিপক্ষে সেই ম্যাচটি খেলেনি। তারপরও ভুটানের কাছে হারের কারণে অনেক কথা শুনতে হয়েছিল। এই ম্যাচটাও অনেকটা ভুটান ম্যাচের মতোই। তবে কোনো দুর্ঘটনা ঘটার সুযোগ দেওয়া হবে না। দেশের জন্য জীবন বাজি রেখে লড়াই করার প্রত্যয় আমাদের আছে। আর কোচ জেমি ডে জানিয়েছিলেন অন্তত পক্ষে ড্র করে ফিরতে পারলেও আমরা এগিয়ে থাকব। থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্পের পর ৬ জুনের ম্যাচে লাওসকে হারাতে ছক তৈরি করছেন কোচ। এই দুই দলের সর্বশেষ লড়াই তিনটির মধ্যে একটি ড্র একটি জয় একটিতে হেরেছিল বাংলাদেশ।
লাওসের বিপক্ষে জামাল ভুঁইয়াদের ফিরতি ম্যাচ ১১ জুন ঢাকায়।
