পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, জনগণের দীর্ঘদিনের দাবিসমূহ আওয়ামী লীগ সরকারই পূরণ করে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ঈর্ষণীয় সাফল্য বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ থেকে এই উন্নয়নকে টেকসই করতে হবে।
মঙ্গলবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী-মাধবকুণ্ড রাস্তা হতে গান্ধাইবাজার ভায়া বিওসি ডিমাই রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প গাফিলতি ও ত্রুটিবিচ্যুতি ছাড়াই যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী ছাড়াও জনগণকেও তদারকি করতে হবে। কোন ত্রুটি দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। সবাই সতর্ক থেকে উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে এর ফলাফল দীর্ঘস্থায়ী হবে।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী এবং বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।

দুর্বৃত্তদের জায়গা আওয়ামী লীগে নেই: তথ্যমন্ত্রী