চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সিটির কাছে প্রথম লেগে ৪-৩ গোলে পিছিয়ে রয়েছে রিয়াল। দুই লেগ মিলে জয়ী দল ফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে।
বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় ঘরের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসী রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। তার বিশ্বাস ঘরের মাঠে ঘুরে দাঁড়াবে রিয়াল এবং কাঙ্ক্ষিত জয় তুলে নেবে।
এদিকে ভিলারিয়ালকে দুই লেগ মিলে ৫-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে লিভারপুল। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ম্যাচের বিজয়ী দল।

১২ মিনিটের ম্যাজিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল