ট্রেনের ৭ ও ৮ মের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আপডেট : ০৪ মে ২০২২, ১০:৩৬

ঈদুল ফিতরের ছুটি শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে ৭ ও ৮ মের টিকিট বিক্রি চলছে।

রেলওয়ে সূত্র জানায়, যে স্টেশন থেকে যাত্রা, সেই স্টেশন থেকেই ফিরতি টিকিট দেওয়া হচ্ছে। গত ১ মে থেকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দেশের যে স্টেশন থেকে যাত্রা, যেখান থেকেই ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে। পাশাপাশি অনলাইনেও মিলছে ফিরতি টিকিট।

 

ইত্তেফাক/ইউবি