নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে টুরিস্ট বাসের উদ্ধোধন 

আপডেট : ০৪ মে ২০২২, ১৪:২১

নওগাঁয় এই প্রথম ঈদের দ্বিতীয় দিনে জেলার ৪টি দর্শনীয় স্থান দেখতে জেলা প্রশাসনের উদ্যোগে টুরিস্ট বাসের উদ্ধোধন করা হয়েছে। বুধবার (৪ মে) সকাল ৯ টায় শহরের মুক্তির মোড়ে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এর উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জেলা গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভ্রমণ প্রয়াসী জানিয়েছেন, তাদের দীর্ঘ দিন থেকে এমন দাবি থাকলেও কেউ আগে উদ্যোগ নেননি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আগামীতে আরো বড় পরিসরে নওগাঁয় সবগুলো দর্শনীয় ঐতিহাসিক প্রত্নতত্ত্ব স্থান  ও সাংস্কৃতি তুলে ধরতে দাবি জানিয়েছেন।  

ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতত্ত্বসমৃদ্ধ, বিভিন্ন সংস্কৃতিতে ভরা বরেন্দ্র ভ’মি হিসেবে পরিচিত নওগাঁ। নওগাঁয় রয়েছে প্রাকৃতিক ভাবে গড়ে উঠা শালবন, আলতাদিঘী, পাহাড়পুর বৌদ্ধবিহার, জগদ্দল, কুসুম্ব মসজিদ, হলুদবিহার, জবই বিল, ঠাকুর মান্দা, মহাত্মা গান্ধির আশ্রম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পরিসর কাছারি বাড়ি, ভিমের পান্টি, মাহিসন্তোষ, বলিহার রাজবাড়ী, দুবলহাটি রাজরাড়ী, গোপীর ভিটা ছাড়াও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক দর্শনীয় স্থাপনা।

ন‌ওগাঁ জেলা প্রশাসক খালেদ মেহেদী হাসান জানান, নওগাঁ থেকে আলতাদিঘী, জগদ্দল, পাহাড়পুর বৌদ্ধবিহার ও হলুদবিহার দর্শণে মাত্র ৪৫০ টাকায় একটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রতি দিন সকাল ৯ টায় নওগাঁর মুক্তির মোড় থেকে ছেড়ে যাবে ৪০ আসন বিশিষ্ট এই টুরিস্ট বাস। দর্শনার্থীদের জন্যে সকালে নাস্তা, দুপূরে খাবার, বৈকালী নাস্তার ব্যবস্থা রয়েছে।

আগামীতে জেলা জুড়ে একই ভাবে টুরিস্ট বাস চালু করার আশা ব্যক্ত করেন জেলা প্রশাসক।

ইত্তেফাক/এআই