ব্রাহ্মণবাড়ীয়া শহরতলী একটি গ্রামের নাম কালিসীমা। গ্রামের দক্ষিণ পাশ দিয়ে তিতাস নদী, উত্তর পাশে রয়েছে রেললাইন। গ্রাম থেকে ব্রাহ্মণবাড়ীয়া শহরে তিনটি রাস্তা দিয়ে যাওয়া যায়। কিন্তু রাস্তাগুলো প্রতি বছর সংস্কার করতে হয়। ছয় মাস না যেতেই রাস্তার কার্পেটিং উঠে গিয়ে চলাচলের অনুপোযুক্ত হয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে খারাপ রাস্তাটি হলো দাড়িয়াপুর থেকে কালিসীমা মরহুম মো. জোয়াদ আলী মোল্লার বাড়ির সামনে দিয়ে বোর্ড অফিস বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা। গত বছর ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটির সংস্কার কাজ না করেই বিল নিয়ে যায়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের বিভিন্ন গ্রামের রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন হয়ে থাকে। মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি—কালিসীমা গ্রামের রাস্তাগুলোর তদন্ত করুন। তাহলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসবে। মন্ত্রণালয়ের সুনাম বাড়বে। আর রাস্তার কাজ না করে সরকারের অর্থ আত্মসাত্ করার অপরাধে যারাই জড়িত থাকুক সবার শাস্তি হলে বাংলাদেশের গ্রামের কোনো রাস্তার কাজ না করে সরকারের অর্থ আত্মসাত্ করতে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান সাহস পাবে না।
নাসির উদ্দীন মুন্সী
কালিসীমা, ব্রাহ্মণবাড়ীয়া
