রংপুরে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫ 

আপডেট : ০৪ মে ২০২২, ২১:৫৭

রংপুর সদরের পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। বুধবার (৪ মে) সন্ধ্যায় সদর উপজেলার পাগলাপীর সলেয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি খাড়ুয়াবাধা গ্রামের আমজাদ হোসেন (৫০), ইকরচালীর দোহাজারী ছুটহাজীপুর গ্রামের মাহিন্দ্রাচালক ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭) ও নাজমা বেগম (৩৫)। বাকি দুইজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি। 

রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, নিহতদের মধ্যে দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

 

ইত্তেফাক/কেকে