ওসাকায় তিন শিল্পীর চিত্র প্রদর্শনী

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৩৭

আগামী ১০ জুন জাপানের ওসাকায় হলবেইন গ্যালারিতে বাংলাদেশের তিন শিল্পীর চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। তিন চিত্রশিল্পী হলেন— জামাল আহমেদ, মোহাম্মদ ইকবাল ও মুস্তাফা খালিদ পলাশ। তাদের সাম্প্রতিক আঁকা বেশ কিছু চিত্র নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জাপানি কোম্পানি হলবেইনের আমন্ত্রণে এ প্রদর্শনী মোহাম্মদ ইকবালের তত্ত্বাবধানে উদ্বোধন করবেন হলবেইন কোম্পানির প্রেসিডেন্ট ইউসিও কাওয়ামি। প্রদর্শনী চলবে আগামী ১৫ জুন পর্যন্ত।—প্রেস বিজ্ঞপ্তি