এমপি বাবলার পক্ষে শ্যামপুর-কদমতলীতে বস্ত্র বিতরণ

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৪৭

আসন্ন রোজার ঈদ উপলক্ষে জাতীয় পার্টি (জাপা) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার পক্ষে গতকাল সোমবার শ্যামপুর ও কদমতলীতে কয়েক হাজার মানুষের মাঝে              শাড়ি বিতরণ করেছেন স্থানীয় জাপার নেতা-কর্মীরা। সকালে জুরাইনের শেখ কামাল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শ্যামপুর থানার তিনটি ওয়ার্ডের নাগরিকদের মাঝে শাড়ি বিতরণ করেন জাপার কেন্দ্রীয় নেতা সুজন দে ও শ্যামপুর থানা জাপার সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লা।

একই সময় শ্যামপুর শিল্প এলাকার ১ নম্বর প্লট থেকে কদমতলী থানার চার ওয়ার্ডের নাগরিকদের মাঝে শাড়ি বিতরণ করেন জাপার কেন্দ্রীয় নেতা ও কদমতলী থানা জাপার সাধারণ সম্পাদক শেখ মাসুক রহমান এবং ৫৮ নম্বর ওয়ার্ড জাপার সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপি।