দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৫২

দেবীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে তন্ময় কুমার (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত রবিবার সন্ধ্যায় উপজেলার লক্ষীরহাট চৌরাস্তা বাজারে এই দুর্ঘটনা ঘটে। তন্ময় লক্ষীরাহাট এলাকার কাটুনহাড়ি বেভলপাড়া গ্রামের রতন রায়ের ছেলে। দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।