উলিপুরে সোমবার সকালে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আব্দুল খালেক (৬৫)। পুলিশ জানায়, উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের যাদুপোদ্দার গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুল খালেক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনার দিন তিনি বাড়ির পার্শ্ববর্তী একটি ইউক্লিপটাস গাছের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ইউডি মামলা করা হয়েছে।
