অভয়নগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৫২

অভয়নগরের ধোপাদী গ্রামে রবিবার বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মিজানূর রহমান(৪৫)। নিহতের প্রতিবেশী আব্দুল হামিদ দপ্তরি জানান, মিজানূর রহমান ওই গ্রামের ঝিকরার বিলে রাকিব দপ্তরির মাছের ঘেরে কাজ করছিলেন। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করে।