রামগতিতে ১৭ মেট্রিক টন চালসহ ট্রাক পুকুরে

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৫৩

                                                      

রামগতিতে জেলেদের সহায়তার ১৭ মেট্রিক টন বোঝাই করা চালসহ ট্রাক সড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরের অদূরে আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। চর পোড়াগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ থাকায় চর পোড়াগাছা ইউনিয়নে দুই হাজার ৩০০ পরিবারের জন্য সরকারি সহায়তা ৯২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে জেলেদের মাঝে বিতরণের জন্য ১৭ মেট্রিক টন চাল উপজেলা সদর আলেকজান্ডার খাদ্যগুদাম থেকে নিয়ে যাওয়া হচ্ছিল।