মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে শনিবার (৭ মে) সকাল থেকে ঢাকামুখী মানুষের স্রোত। পরিবারের সাথে ঈদ শেষে কর্মজীবী মানুষ কর্মস্থলে ফিরছে। দক্ষিণাঞ্চলের মানুষ মাদারীপুরের বাংলাবাজার ও শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাট থেকে পদ্মা পারি দিয়ে শিমুলিয়া ঘাটে এসে নামছেন।
ব্যবস্থাপনা ভালো থাকায় ঘাটে নেমেই যানজটহীন রাজধানী ফিরতে পারছেন। তাই শিমুলিয়া ঘাটে তেমন কোন যানজট নেই। অনেকটা বিড়ম্বনাহীন ঘাট পার হচ্ছে মানুষ।
বিআইডব্লিউটিএ বলছে, গত ২৪ ঘন্টায় প্রায় ৭৫ হাজার মানুষ পদ্মা পার হয়েছে। শনিবার সকাল থেকে ১০ ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে।
তবে রাতে ৭ ফেরি চলাচল করায় ফেরি স্বল্পতায় অনেক যানবাহনকে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয়।
বাংলাবাজার ঘাটে ৪ শ' এবং মাঝিরকান্দি ঘাটে শতাধিক যান পারাপারের অপেক্ষায় রয়েছে। এই ঘাটে শুধু হালকা যান, অ্যাম্বুলেন্স ও পচনশীল পণ্যের যান পারাপার করা হচ্ছে।
শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথ ৮৫ লঞ্চ ও ১৫৫ স্পীডবোট সকাল ৬ টা থেকে যাত্রী পারাপার করছে।
