পার্বত্যাঞ্চলের ২৬ উপজেলা বিদ্যুতের আওতায় রয়েছে ---------দীপংকর তালুকদার

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৫৪

 ‘পার্বত্যাঞ্চলের ২৬টি উপজেলা এখন বিদ্যুতের আওতায় রয়েছে। আর যেসব এলাকায় এখনো বিদ্যুত্ পৌঁছানো হয়নি, সেসব এলাকায় সৌরশক্তি ব্যবহার করে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের আলোয় আলোকিত করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে সোলার চালিত মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হচ্ছে।’ সোমবার সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একসেস টু ইনফরমেশনের (এটুআই) সহায়তায় রাঙ্গামাটির দুর্গম বিদ্যুিবহীন এলাকায় শিক্ষা উন্নয়নে সোলার চালিত এলইডি লাইট ও মাল্টিমিডিয়া ক্লাসরুম সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য ত্রিদীপকান্তি দাশ, পরিষদ সদস্য মো. জানে আলম, পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম চৌধুরীসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতিরা।

অনুষ্ঠানে মোট ৯টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম ডিভাইস এবং মোট ৭০২ জন শিক্ষার্থীকে সোলার চালিত এলইডি লাইটের সরঞ্জাম প্রদান করা হয়।