লোহাগাড়ার বার আউলিয়া ডিগ্রি কলেজের ছাত্রলীগের সভাপতি মো. মাহবুবুর রহমান বাপ্পী (২৩) হত্যা মামলার অন্যতম পলাতক আসামি সালাহউদ্দিন হিরুকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ২টার দিকে আমিরাবাদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, হিরু ছাত্রলীগ নেতা বাপ্পী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সে দীর্ঘদিন ধরে বিদেশে ছিল। দেশে ফেরার পর তাকে ওইদিন গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ১০ নভেম্বর রাতে বাপ্পীকে গলা কেটে হত্যা করা হয়। হত্যার পরদিন তার মা বাদী হয়ে ১১ জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেন।
