সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ জুন ২০১৯, ২১:৫৫

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আসন্ন বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে সোমবার মতবিনিময় করেছে প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মো. হায়াত-উদ-দৌলা খাঁন ছাড়াও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অংশ নেন।

দুস্থদের ভিজিএফের চাল বিতরণ

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা ঈদুল ফিতর উপলক্ষে রায়পুর পৌরসভার উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ্ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। সোমবার পৌর প্রাঙ্গণে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ টি পরিবারের মাঝে ১৫ কেজি চাল দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র হাজী ইসমাইল খোকন।

সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা গোমস্তাপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা। বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাংবাদিক সারওয়ার জাহান সুমন প্রমুখ।