অমিত মুহুরী হত্যা মামলায় রিপনের পাঁচ দিনের রিমান্ড

আপডেট : ০৩ জুন ২০১৯, ২২:১৮

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী অমিত মুহুরী খুনের ঘটনায় অভিযুক্ত আসামি রিপন নাথকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রিমান্ড মঞ্জুর করে।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা আসামি রিপন নাথের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর সেলে রিপন ইটের আঘাতে গুরুতর আহত হন অমিত মুহুরী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এ ঘটনায় রিপন নাথকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাসির আহমেদ।