বিশ্ব মা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের পক্ষ থেকে এ সম্মাননা প্রদান হয়।
এ সময় বরিশাল জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দারের মা ফিরোজা হায়দার ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানমের মা হালিমা খাতুনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের পিতা প্রফেসর আলী হায়দার, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলারা খানম প্রমুখ।

মা দিবসে সামিনা সালামের কথা-সুরে গাইলেন ফাহমিদা নবী