এক আসরে তিন ‘গোল্ডেন ডাক’

আপডেট : ০৯ মে ২০২২, ০১:৩৩

দুঃসময় যেন পিছু ছাড়ছে না বিরাট কোহলির। কোনোভাবেই নিজেকে চেনা রূপে ফেরাতে পারছেন না। আইপিএলের চলতি আসরে শুরু থেকেই অধারাবাহিক। এবার সঙ্গী হতে হলো লজ্জার। আইপিএলের ১৫ মৌসুমের প্রতিটিতেই খেলেছেন, কিন্তু এবারই প্রথম এক আসরে তিন বার ‘গোল্ডেন ডাক’ মেরে আউট হন তিনি।

রবিবার (৮ মে) সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ওপেনার। জগদ্বীশ সূচিথের ফুলার ডেলিভারিটা সোজা তুলে দেন শর্ট মিড উইকেটে থাকা কেন উইলিয়ামসনের হাতে।

হায়দ্রাবাদের বিপক্ষে আসরের আগের দেখাতেও প্রথম বলে ফিরতে হয়েছিল কোহলিকে। সেদিন তার শিকারি ছিলেন বাহাতি প্রোটিয়া পেসার মার্কো ইয়ানসেন। কোহলির অপর গোল্ডেন ডাকটি লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে।

করোনার বিরতির পর ফিরে এসে সেঞ্চুরি দেখা না পাওয়ায় বেশ আলোচিত কোহলি। এখন বাজে ফর্মের কারণে সমালোচনাও শুনতে হচ্ছে। আইপিএলে এবার অর্ধশতকের দেখা পেয়েছেন বটে কিন্তু রানের ফোয়ারা ছুটাতে পারেননি। ১১ ম্যাচ শেষে ২১.৬০ গড়ে করেছেন ১৯৩ রান।

ইত্তেফাক/টিআর